ATN
শিরোনাম
  •  

আগস্টের প্রথম সপ্তাহে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

         
আগস্টের প্রথম সপ্তাহে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

আগস্টের প্রথম সপ্তাহে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাইয়ের শেষ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘরে শেখ হাসিনা সরকারের নানা অপকর্মের স্মৃতি ও দলিল সংরক্ষিত রয়েছে। এই জাদুঘর যতোদিন থাকবে, ততোদিন মানুষ সেই সময়কে ঘৃণাভরে স্মরণ করবে।

আজ মঙ্গলবার সকালে প্রথমবারের মতো জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও। তাঁরা জাদুঘরের বিভিন্ন স্মারক, আলোকচিত্র ও স্মৃতি নিদর্শন ঘুরে দেখেন।

পরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহে, এই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য জুলাই জাদুঘরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন কীভাবে ঘটে, এই জাদুঘর তার জীবন্ত স্মারক হয়ে থাকবে।

স্বৈরাচারকে কেউ দীর্ঘদিন মেনে নেয় না, জুলাই জাদুঘর তারই প্রমাণ বলে মন্তব্য করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। যুগ যুগ ধরে এই জাদুঘর মানুষকে সাহস ও প্রেরণা জোগাবে বলেও মনে করেন তিনি।

রিপোর্ট : শে. আ/ র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ