ATN
শিরোনাম
  •  

আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

         
আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

আরও দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার দু'টি হত্যা মামলায় ছয় মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

আজ মঙ্গলবার (১২ মে) শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিন আদেশ দেন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যাসহ পৃথক পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

আজ দুই মামলায় জামিন হওয়ায় খায়রুল হকের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোতাহার হোসেন সাজু। নিম্ন আদালতে এই দুই মামলায় জামিন পেতে বিফল হয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, গত রোববার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর হতেই তিনি কারাগারে রয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ