ATN
শিরোনাম
  •  

লা লিগা জয়ের উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা

         
লা লিগা জয়ের উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা

লা লিগা জয়ের উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা

লা লিগার শিরোপা উল্লাসে মেতেছে বার্সেলোনা, তবে সেই আনন্দ মিছিলে ভিন্নমাত্রা যোগ করলেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ জয়ের উদযাপনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা।

লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করলেন বার্সেলোনার স্পেনীয় তরুণ তারকা লামিন ইয়ামাল। সোমবার অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, ১৮ বছর বয়সী এই তারকা ওপেন-টপ বাসের ভেতর থেকে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন।

উৎসবমুখর জনতার উল্লাসে ভরে ওঠে রাস্তা। বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন। রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনা তাদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা জিতেছে। এটি দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকোর ফলেই লা লিগার শিরোপার ভাগ্য নির্ধারিত হলো। পরপর দ্বিতীয়বার লিগ জিতল বার্সা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বার্সেলোনা শহর স্পেনে ফিলিস্তিনপন্থি আন্দোলনের বড় কেন্দ্র হয়ে উঠেছে। এই শহর থেকেই নিয়মিত বড় বড় ফিলিস্তিন সমর্থন মিছিল হয়েছে। অবরুদ্ধ গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টায় বেশ কয়েকটি ত্রাণবাহী জাহাজ ছেড়েছে।

বার্সেলোনার এই ২৯তম লা লিগা জয় যেমন তাদের ফুটবলীয় শ্রেষ্ঠত্বের প্রমাণ, তেমনি লামিন ইয়ামালের ফিলিস্তিনি পতাকা ওড়ানোটি ছিল মানবতার প্রতি এক অনন্য শ্রদ্ধা। তরুণ এই তারকার এমন সাহসী পদক্ষেপ ফুটবল বিশ্বের প্রশংসা কুড়ানোর পাশাপাশি শিরোপার আনন্দকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। আপাতত বার্সেলোনার এই রাজসিক জয় আর ইয়ামাল-বন্দনায় মত্ত পুরো ফুটবল বিশ্ব।

রিপোর্ট : ব. মি/ র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ