ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন কোনো মহাকাব্য? উত্তর খুঁজতে এখনই কোমর বেঁধে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ ধরে রাখার মিশনে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন তাঁর ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড । আর্জেন্টাইন দৈনিক ‘ওলে’ বলছে, এই দলটির মেরুদণ্ড আজও সেই কাতার জয়ের যোদ্ধারা। লিওনেল মেসি তো আছেনই, সঙ্গে ডি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা মাঝমাঠের সেই চেনা ইঞ্জিনরুম সচল রাখতে প্রস্তুত। ডিফেন্সে ওতামেন্দির অভিজ্ঞতা আর কুটি রোমেরোর আগ্রাসন—সবই আছে স্কালোনির পরিকল্পনায়।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বড় চমক সান্তিয়াগো বেলট্রান। ছয় গোলরক্ষকের তালিকায় জায়গা করে নিয়েছেন রিভার প্লেটের তরুণ এই গোলরক্ষক। এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো ও হেতাফের জাইদ রোমেরোও জায়গা করে নিয়েছেন। দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরির মত ফুটবলাররা।
তবে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র নজর কেড়েছে স্কালোনির জেনারেশন নেক্সট। রিয়াল মাদ্রিদের নতুন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো কিংবা ম্যান সিটির ক্লদিও এচেভেরি—প্রাথমিক দলে এই তরুণ তুর্কিদের অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে যে, আর্জেন্টিনা কেবল বর্তমান নিয়ে নয়, ভাবছে আগামী নিয়েও ।
আর্জেন্টিনার এবারের আক্রমণভাগ যেন অভিজ্ঞতার হিমালয় আর তারুণ্যের আগ্নেয়গিরির এক অপূর্ব সংমিশ্রণ। লিওনেল মেসি তো আছেনই, যার ইন্টার মায়ামির ফর্ম বলছে এবারের বিশ্বকাপেও যাদু দেখাতে তিনি পুরোপুরি প্রস্তুত। তবে মেসির পাশে এবার স্কালোনি সাজিয়েছেন এক দুর্ধর্ষ 'আক্রমণাত্মক ব্রিগেড'। গোলমেশিন লাউতারো মার্তিনেজ এবং আতলেতিকো মাদ্রিদের নতুন সেনসেশন জুলিয়ান আলভারেজ থাকছেন মূল ভরসা হিসেবে। কিন্তু বিশ্বফুটবলকে চমকে দেওয়ার আসল রসদ লুকিয়ে আছে তরুণদের দীর্ঘ তালিকায়। অভিজ্ঞতার ধার আর নতুনের জয়গান—সব মিলিয়ে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড লাইন যেকোনো প্রতিপক্ষের রক্ষণের জন্য এক মূর্তিমান আতঙ্ক।"
৫৫ জনের বিশাল তালিকা হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই সব নাম, যারা ব্রাত্য। পাওলো দিবালাকে নিয়ে ভক্তদের দীর্ঘশ্বাস আর চোটের কারণে ভ্যালেন্টিন কার্বোনির অনুপস্থিতি—স্কালোনির জন্য এই দল গঠন ছিল এক কঠিন ধাঁধা । আগামী ২ জুনের মধ্যে এই তালিকা নেমে আসবে ২৬ জনে। তবে এর আগেই সারা বিশ্বকে স্কালোনি জানিয়ে দিলেন—চ্যাম্পিয়নরা আসছে, আর তারা আসছে আরও ক্ষুধার্ত হয়ে।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্ডো কাম্বেসেস, সান্তিয়াগো বেলট্রান, অগাস্টিন গিয়ে, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালডো, কেভিন ম্যাক এ্যালিস্টার, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, জারমান পাজ্জেলা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, লটারো ডি লোলো, জেইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস এ্যাকুইনা, নিকোলাস টাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস, ম্যাক্সিমো পেরোনে, লিনদ্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাডো, এ্যালান ভারেলা, এজেকুয়েল ফার্নান্দেস, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, এনজো ফার্নান্দেস, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, গিওভানি লো সেলসো, নিকোলাস ডোমিনগুয়েজ, এমিলিয়ানো বুয়েনডিয়া, ভ্যালেন্টিন বারকো, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্র্যাংকো মাস্তানতুনো, থিয়াগো আলমাডা, টমাস আরান্ডা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারাঞ্চো, গিওলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লডিও এচেভেরি, গিয়ানলুকা প্রেসতিয়ান্নি, সান্তিয়াগো ক্যাস্ত্রো, লটারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, মাত্তেও পেলেগ্রিনো।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স