জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫, আটক ১
জামালপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাখাওয়াত হোসেন শাহালী নামে এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে জামালপুর সদরের জাগির মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত সাখাওয়াত হোসেন শাহালী বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জাগির মির্জাপুর এলাকায় হেলাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সাখাওয়াত হোসেন শাহালীর ক্রয় করা জমিতে নির্মাণকাজ চলছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে ইব্রাহিম খলিল বাবু, ফাতেমা বেগম, নুরুজ্জামান, আব্দুল জিলানী ও মোশারফ হোসেন মিলনসহ আরও ৫ থেকে ৬ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রথমে গালিগালাজ করে এবং পরে লোহার রড, শাবল, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে সাখাওয়াত হোসেন শাহালীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরও কয়েকজন হামলার শিকার হন। এ সময় কয়েকজন নারীও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হামলাকারীরা নির্মাণাধীন টিনের বসতঘর, টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর মোশারফ হোসেন মিলন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স