উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসইভাবে রূপান্তরের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১২ মে) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা।’ কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালাটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালার উদ্বোধন উপলক্ষে ইউজিসি আজ বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন করবে।
ইউজিসি সূত্র জানিয়েছে, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ভবিষ্যৎ চাহিদাভিত্তিক করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।
কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। দেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ, গবেষণার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার আন্তর্জাতিকীকরণ নিয়ে কর্মশালার বিভিন্ন অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি