ATN
শিরোনাম
  •  

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১৬

         
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১৬

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১৬

গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ করে অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের ভাষ্য, সকালে তারা কারখানায় উপস্থিত হয়ে মিলাদ মাহফিলে অংশ নেন। মিলাদ শেষে একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত শুক্রবার (৮ মে) শ্বাসকষ্টজনিত সমস্যায় কারখানাটির এক শ্রমিকের মৃত্যু হয়। এরপর থেকেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, আক্রান্তরা গণ মনোদৈহিক সমস্যায় ভুগছেন। তবে তাদের শারীরিক অবস্থা নিয়ে বড় ধরনের শঙ্কা নেই। চিকিৎসা দেওয়ার পর তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে এক নারী শ্রমিক হঠাৎ চিৎকার করে ওঠেন। এরপর পর্যায়ক্রমে অন্য শ্রমিকরাও অসুস্থ হতে শুরু করেন। ঘটনাটি পরিকল্পিত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ