ATN
শিরোনাম
  •  

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগুচ্ছে : বাণিজ্যমন্ত্রী

         
বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগুচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগুচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার- এ কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরবরাহ ব্যবস্থায় এআই পদ্ধতি চালু হবে।

আজ সোমবার (১১মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্য়ক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

৮০ বছর বয়সী বৃদ্ধা সালেহা খাতুন। রংপুরের মিঠাপুকুরে গ্রামের বাড়ি হলেও দীর্ঘদিন ধরে বসবাস ঢাকায়। দারিদ্রের যাতাকলে পিষ্ট সালেহা সোমবার রাজধানীর আগারগাঁও আসেন কমদামে টিসিবির পণ্য নিতে। তবে বয়সের ভারে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা তার জন্য কঠিন। শুধু সালেহা নন, এমন অনেকেই রোদে পুড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিসিবির ট্রাকেসেলের পণ্য নিতে। মূল্যস্ফীতির চাপে থাকা নিম্নবিত্ত আর মধ্যবিত্তের দীর্ঘলাইন, কিছুটা ছাড়ে পণ্য কিনতে অপক্ষো তাদের। তবে আক্ষেপ, টিসিবির দেওয়া ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে।

আজ দুপুর ১২ টা নাগাদ আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্য়ক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যেখানে ৪৮০ টাকায় মিলছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল আর ১ কেজি চিনি।

এসময় মন্ত্রী বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার, যাতে কোনোভাবে কেউ একচেটিয়া প্রভাব বিস্তার করতে না পারে। তিনি জানান, টিসিবির ডিলার নিয়োগে একটি নীতিমালা তৈরি হচ্ছে।

৮০ লাখ মানুষকে টিসিবি কার্ড দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আরও ২০ লাখ মানুষকে স্বচ্ছ প্রক্রিয়ায় কার্ডের আওতায় আনা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ