ATN
শিরোনাম
  •  

দেশে আরও ১১ শিশুর মৃত্যু, হামে প্রাণহানি বেড়ে ৪০৯

         
দেশে আরও ১১ শিশুর মৃত্যু, হামে প্রাণহানি বেড়ে ৪০৯

দেশে আরও ১১ শিশুর মৃত্যু, হামে প্রাণহানি বেড়ে ৪০৯

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৪ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে মারা গেছে আরও তিন শিশু। এর বাইরে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ২৭৮ শিশুকে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের।

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১৬ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। ভর্তি রোগীদের মধ্যে ৬ হাজার ৮১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ হাজার ৮৬২ জন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ