ATN
শিরোনাম
  •  

অভিষেক টেস্টে সেঞ্চুরি, পাকিস্তানের রেকর্ড বইয়ে আজান আওয়াইস

         
অভিষেক টেস্টে সেঞ্চুরি, পাকিস্তানের রেকর্ড বইয়ে আজান আওয়াইস

অভিষেক টেস্টে সেঞ্চুরি, পাকিস্তানের রেকর্ড বইয়ে আজান আওয়াইস

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি করে পাকিস্তানের রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ওপেনার আজান আওয়াইস। পাকিস্তানের ইতিহাসে ১৪তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে শতকের দেখা পেলেন তিনি। পাশাপাশি দেশটির সপ্তম ওপেনার হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার কীর্তি গড়লেন এই বাঁ-হাতি ব্যাটার।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাট হাতে নামেন আজান। দিন শেষ করেন অপরাজিত ৮৫ রানে।

তৃতীয় দিনের পঞ্চম ওভারে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে শতকের পর ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন আজান। ১৪টি চারের সাহায্যে ১৬৫ বলে ১০৩ রান করেন তিনি।

আজানের আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন—

খালিদ ইবাদুল্লাহ (১৯৬৮, ১৬৬ রান বনাম অস্ট্রেলিয়া)
জাভেদ মিয়াঁদাদ (১৯৭৬, ১৬৩ রান বনাম নিউজিল্যান্ড)
সেলিম মালিক (১৯৮২, ১০০* রান বনাম শ্রীলঙ্কা)
মোহাম্মদ ওয়াসিম (১৯৯৬, ১০৯* রান বনাম নিউজিল্যান্ড)
আলী নাকভি (১৯৯৭, ১১৫ রান বনাম দক্ষিণ আফ্রিকা)
আজহার মাহমুদ (১৯৯৭, ১২৮* রান বনাম দক্ষিণ আফ্রিকা)
ইউনুস খান (২০০০, ১০৭ রান বনাম শ্রীলঙ্কা)
তৌফিক উমর (২০০১, ১০৪ রান বনাম বাংলাদেশ)
ইয়াসির হামিদ (২০০৩, ১৭০ রান বনাম বাংলাদেশ)
ফাওয়াদ আলম (২০০৯, ১৬৮ রান বনাম শ্রীলঙ্কা)
উমর আকমল (২০০৯, ১২৯ রান বনাম নিউজিল্যান্ড)
আবিদ আলী (২০১৯, ১০৯* রান বনাম শ্রীলঙ্কা)
কামরান গুলাম (২০২৪, ১১৪ রান বনাম ইংল্যান্ড)।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ