স্ত্রীর সঙ্গে কলহের জেরে বিষপান শ্বশুরবাড়িতেই স্বামীর আত্মহত্যা
যশোরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বিষপান করে হারুন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
নিহত হারুন কেশবপুর উপজেলার বিজয়নগর ইউনিয়নের কাশিমপুর এলাকার ইনছান আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে হারুন তার শ্বশুরবাড়ি চুড়ামনকাঠি এলাকার আব্দুলপুরে অবস্থান করছিলেন। এ সময় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে বিষপান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি