ATN
শিরোনাম
  •  

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

         
তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের

তামাক কর কাঠামো কার্যকরভাবে সংস্কারের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়ন এবং বর্ধিত রাজস্ব আদায় করা সম্ভব। তাই সিগারেট ও বিড়িসহ তামাকজাত পণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার দাবি অর্থনীতিবিদ, চিকিৎসকসহ বিশেষজ্ঞদের।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাজেট ২০২৬-২৭: জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক রাজস্ব বৃদ্ধি' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তাঁরা।

আলোচকরা সিগারেটের মূল্যস্তর কমানো, সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রচলন এবং সব ধরনের তামাকপণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তারা জানান, এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হলে শুধু সিগারেট খাত থেকেই প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব।

এছাড়া দীর্ঘমেয়াদে প্রায় চার লাখ মানুষের অকালমৃত্যু প্রতিরোধ করাও সম্ভব হবে। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান, প্রজ্ঞা এবং অ্যান্টি-টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা যৌথভাবে এই সভার আয়োজন করে।

রিপোর্ট : জা. আ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ