ATN
শিরোনাম
  •  

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

         
পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ডন জানায়, শনিবার রাতে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে চেকপোস্টটিতে সজোরে ধাক্কা দেয়। এতে বিকট বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপে পরিণত হয় চেকপোস্টটি। হামলার সময় ফাঁড়িটিতে মোট ১৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরে ভেতরে আটকে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে ১৫ জন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছে।

এই ন্যাক্কারজনক হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদীন’ নামের একটি উগ্রবাদী জঙ্গি জোট। ঘটনার পর থেকে বান্নু শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

রিপোর্ট : রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ