ATN
শিরোনাম
  •  

'মা‌‌' কেবল শব্দ নয়, এক অনন্ত আশ্রয়

         
'মা‌‌' কেবল শব্দ নয়, এক অনন্ত আশ্রয়

'মা‌‌' কেবল শব্দ নয়, এক অনন্ত আশ্রয়

সন্তানের জন্য মা হলো বিশেষ এক জায়গা। সযত্নে যেখানে থাকে মায়ের আদর, ভালোবাসা, মমতা, নির্ভরতা। আর সন্তানের থাকে অজস্র খুনসুটি, আবদার, অভিযোগ। সন্তানের জন্য নিজের চাওয়া পাওয়াকে হাসিমুখে বিসর্জন দিতে জুড়ি নেই আমাদের মায়েদের। এতো ত্যাগের প্রতিদানও চান না মা, কেবলি সন্তানকে দিয়ে যান।

মা...কেবল একটি শব্দ নয়। এ যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম। যেখানে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, মমতা আর অনন্ত ত্যাগের গল্প।

একজন সন্তানের জীবনে প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, আধো আধো প্রথম ভাষা, সবকিছুর শুরুই হয় মাকে ঘিরে।

সন্তানের সামান্য কষ্টও যার চোখে অশ্রু হয়ে ঝরে, তিনিই মা। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্ত হন মা। সন্তানের অসুস্থতায় রাতের পর রাত কোন অভিযোগ ছাড়া ঘুমহীন কাটিয়ে দেয়ার পরও যিনি কোন ক্লান্তি বুঝতে দেন না, তিনিই মা।

নিজের নতুন শাড়ির চেয়ে সন্তানের বই কিংবা জামাকে বেশি প্রয়োজন মনে করেন তিনি, কিংবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে যিনি সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন, তিনিই মা! সন্তানের জীবনের ভীত গড়ে দেয়ার প্রথম শিক্ষক।

মায়ের কাছে সন্তানের বয়স কখনও বাড়ে না। সন্তান যত বড়ই হোক, মায়ের চোখে সে আজীবন ছোট্টটিই থাকে।

অনেক দামি কিছু নয়, মায়ের জন্য সবচেয়ে বড় উপহার সন্তানের একটু সময়, একটু যত্ন আর ভালোবাসা। তবে বাস্তবতার নির্মমতায় অনেক মা আজ একাকী। যে হাত ধরে সন্তানকে হাঁটতে শিখিয়েছিলেন, বার্ধক্যে সেই হাতই হয়ে পড়ে অবহেলার শিকার। অনেক সন্তান ভুলে যায়—

আবার অনেক সন্তান জানেন, মা আছেন বলেই তাদের পৃথিবী এতো সহজ, সুন্দর, এতো মায়াময়। তাদের জন্য প্রতিটি মুহূর্ত কৃতজ্ঞতার।

যাদের মা দূরে আছেন, কিংবা চলে গেছেন অচীনে না ফেরার দেশে, তাদের স্মৃতিই হয়ে থাকুক জীবনের সবচেয়ে উষ্ণ অনুভূতি।

মে মাসের দ্বিতীয় রোববার আসে পৃথিবীর সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন হয়ে। মা দিবসে, পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা...

রিপোর্ট : স. আ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ