ATN
শিরোনাম
  •  

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতেই স্ত্রীকে ফের তালাক দিলেন ত্বহা আদনান

         
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতেই স্ত্রীকে ফের তালাক দিলেন ত্বহা আদনান

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতেই স্ত্রীকে ফের তালাক দিলেন ত্বহা আদনান

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের ফের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (৯ মে) এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন্নাহার সারা। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে এবং আবু ত্বহা আদনান তাকে তালাক দেন। যদিও এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

এর আগে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবারের মতো তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। পরে সব দ্বন্দ্ব ভুলে ২ ডিসেম্বর ২০২৫ সালে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সে সময় তাদের পুনর্মিলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। তবে দ্বিতীয় দফার সেই সংসারও টিকলো না। মাত্র চার মাসের মাথায় আবারও আলাদা হয়ে গেলেন আলোচিত এই দম্পতি।

বিচ্ছেদের কারণ নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি আবু ত্বহা আদনান বা সাবিকুন্নাহার সারা। ইতিমধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ