কিছু মানুষকে সুবিধা দিতেই আবাসন খাতে আইন করেছিল আ’লীগ সরকার: রিহ্যাব সভাপতি
কিছু মানুষকে সুবিধা দিতেই বিগত সরকার আইন করে আবাসন খাতে বৈষম্য তৈরি করেছিলো, এমন অভিযোগ করলেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল।
আজ শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 'কিউব উচ্ছ্বাস' নামে একটি ভবন নির্মাণের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি।
রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল বলেন, সেই ভুল নীতির মাশুল দিচ্ছেন ক্রেতা, ভবন মালিক এবং অনেক ডেভলেপার কোম্পানিগুলোও।
তিনি আরও বলেন, এক দেশে এক নীতির পরিবর্তে বিগত সরকার গুটিকয়েক মানুষকে সুবিধা দিতে এলাকাভেদে রাজধানীতে ভবনের উচ্চতা নির্ধারণ করেছিলো, যা সম্পুর্ণ অযৌক্তিক। বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং সরকারি সেবার দীর্ঘসূত্রতায় আবাসন খাত বিপন্ন উল্লেখ করে, এ থেকে উত্তোরণ চান ড. আলী আফজাল।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সততার সাথে ব্যবসা করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্রাহকদের হয়রানি এবং প্রতারণার সুযোগ শেষ করে আনতে চায় রিহ্যাব।
রিপোর্ট : গো. কা. র/মা. হা