ATN
শিরোনাম
  •  

মিরপুর টেস্ট : তৃতীয় দিনে বোলাররা ঘুরে দাঁড়াবে, আশায় বাংলাদেশ

         
মিরপুর টেস্ট : তৃতীয় দিনে বোলাররা ঘুরে দাঁড়াবে, আশায় বাংলাদেশ

মিরপুর টেস্ট : তৃতীয় দিনে বোলাররা ঘুরে দাঁড়াবে, আশায় বাংলাদেশ

রোববার মিরপুর টেস্টের তৃতীয় দিনটা হবে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইবে সুশৃঙ্খল বোলিংয়ে পাকিস্তানকে যত দ্রুত সম্ভব গুটিয়ে বড় লিড নিতে। উল্টোদিকে পাকিস্তান প্রথম ইনিংসটাকে লম্বা করে নিতে চাইবে লিড। দ্বিতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়ে গেলেন বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক।

আজ শনিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশ ও পাকিস্তানের কাছে ধরা দিলো উল্টোভাবে। অনেক বড় হওয়ার প্রত্যাশা জাগিয়েও বাংলাদেশের প্রথম ইনিংসটা শেষ ৪১৩ রানে। বাংলাদেশের বোলিংকে পাত্তা না দিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে দিন শেষ করলো পাকিস্তান।

মোহাম্মদ সালাউদ্দিনের প্রত্যাশা ছিল, দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম ইনিংসটাকে টেনে নেবেন আরেকটি সেসন। সেটা হয়নি।

ইনিংসটা প্রত্যাশামতো লম্বা না হওয়ার পর বোলিংটাও ভালো হয়নি বাংলাদেশের। সঙ্গে ফিল্ডিংয়েও ছিল দুর্বলতা। তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর আশায় সালাউদ্দিন, কারণ লিডটা এখনো কম নয়।

সালাউদ্দিনের প্রশংসা কুড়িয়েছেন পাকিস্তানের দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইজ এবং আবদুল্লাহ ফয়সাল। ইমাম-উল তো আজানের প্রশংসায় পঞ্চমুখ। ইনজামাম-ভ্রাতুষ্পুত্র পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার তৃতীয় দিনটাকেও নিজেদের করে নিতে চান। লিড নেয়ার প্রত্যাশাকে লাগাম পরিয়ে তিনি বলেছেন, যতটা সম্ভব প্রথম ইনিংসটাকে লম্বা করতে চান তারা।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ