দেশের উদ্দেশে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। আর লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
বৃষ্টি ও লিমন হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই মার্কিন তরুণ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রাক্তন শিক্ষার্থী।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।
যুক্তরাষ্ট্র থেকে মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়।
একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি