ATN
শিরোনাম
  •  

ঈদ উপলক্ষে দোকান খোলা থাকবে রাত ১০ টা পর্যন্ত

         
ঈদ উপলক্ষে দোকান খোলা থাকবে রাত ১০ টা পর্যন্ত

পবিত্র ঈদুল আজহা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১২ মে থেকে শুরু হয়ে এই নিয়ম কার্যকর থাকবে ঈদের দিন পর্যন্ত। বর্তমান নিয়ম অনুযায়ী, সন্ধ্যা ৭টার পরিবর্তে এই বর্ধিত সময় কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর জন্য গত ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর নিকট আবেদন জানিয়েছিল দোকান মালিক সমিতি। সেই আবেদনে রাত ১১টা পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে অবহিত করেন, আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দোকানপাট ও মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে মার্কেট ও বিপণি বিতানগুলোতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

সমিতির সভাপতি হেলাল উদ্দিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা সম্পন্ন করার জন্য ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ