বাগেরহাট থেকে বিভিন্ন সময়ে উঠে এসেছেন মোস্তফা কামাল, এস এম ঈমাম হোসেন সোহাগ, ফাতেমা খাতুন, ফয়সাল হোসেনের মত দেশসেরা সাইক্লিস্ট। ২৩টি ইভেন্টে ২২ দলের ২২৪ পুরুষ ও মহিলা সাইক্লিষ্টদের অংশগ্রহণে ৭ মে থেকে শুরু হচ্ছে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা।
টুর্নামেন্টে নাম এন্ট্রির শেষ দিন ছিল ২৯ এপ্রিল। কিন্তু বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা থেকে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন বরাবর মেইল করে আরও কয়েকদিন সময় চাওয়া হয়। যদিও সেই সময় আর দেয়নি ফেডারেশন। এরপরও বাগেরহাট জেলা ক্রীড়াসংস্থার ম্যানেজার এস এম ঈমাম হোসেন সোহাগ ফেডারেশন কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন যাতে তাদের জেলার নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সেই সুযোগ আর দেয়নি সাইক্লিং ফেডারেশন।

বাগেরহাট জেলা ক্রীড়াসংস্থার ম্যানেজার এস এম ঈমাম হোসেন সোহাগ জানান, ‘আমি ফেডারেশনে গিয়ে বলেছিলাম আমাদের দল গোছাতে একটু সময় লাগবে। আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন দলের নাম রেজিস্ট্রেশন করবো। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি। অথচ এর আগে এভাবে শেষ সময়ে দল রেজিস্ট্রেশনের রেওয়াজ ছিল সাইক্লিংয়ে।’
এব্যাপারে জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘হ্যাঁ উনাদের আমরা মেইল দিয়েছিলাম। এখন দেখলাম সোহাগ এসেছেন নাম এন্ট্রি করতে। আমি বলেছি এখন আমাদের এন্ট্রির সময় সীমা শেষ হয়ে গেছে। তোমরা এসে মার্চ পাস্ট করে চলে যাও।’
ঢাকা স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এই টুর্নামেন্টে দেশের সেরা সাইক্লিস্টদের সামনে রয়েছে নতুন জাতীয় রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ। এজন্য গত কয়েকমাস ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছেন সাইক্লিষ্টরা। বিশেষ করে তরুণ সাইক্লিস্টদের মধ্যে নতুন রেকর্ড গড়ার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যা এই প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। কিন্তু দেশের বিভিন্ন জেলা ও সার্ভিসেস সংস্থাগুলো যখন ট্র্যাক মাতাবে তখন বাগেরহাটের সাইক্লিস্টরা শুধুই দর্শক হয়ে বসে থাকবে।
রিপোর্ট : ব, মি/মা. হা