যুদ্ধ বন্ধে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান : রয়টার্স
উপসাগরীয় যুদ্ধ বন্ধে একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এ সংক্রান্ত প্রতিবেদন সঠিক। অ্যাক্সিওস দুই মার্কিন কর্মকর্তা ও আলোচনার সঙ্গে পরিচিত আরও দুই সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছিল।
পাকিস্তানি ওই সূত্র রয়টার্সের কাছে সেই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে।
শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানি সূত্রটি জানিয়েছে, তারা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানবেন। তারা সমঝোতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন।
গত মাসে পাকিস্তানই যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত একমাত্র শান্তি আলোচনা আয়োজন করেছিল এবং এরপরও তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে।
সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবরে বৈশ্বিক তেলের বাজারে বড় প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে নেমে গেছে। একইসঙ্গে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি এবং বন্ডের সুদহারও কমে গেছে।
হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং রয়টার্সের সঙ্গে যোগাযোগ করা ইরানি কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সিএনবিসি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, তেহরান যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব মূল্যায়ন করছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউস মনে করছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে তারা। এই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে শুরু করা তিন দিনের নৌ-মিশন স্থগিত করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা