ATN
শিরোনাম
  •  

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

         
ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ এবং ভুক্তভোগীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৬ মে) ভোর আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে প্রেরণ করব।

তিনি আরও বলেন, আসামিকে হাতে পাওয়ার পর যদি সময় থাকে, আমরা আজকেই তাকে আদালতে প্রেরণ করব। অন্যথায় আগামীকালকে তাকে আদালতে প্রেরণ করতে হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় এই আলোচিত মামলার মূল আসামির গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে র‍্যাব-১৪ এর অধিনায়ক একটি প্রেস ব্রিফিং করবেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ