ATN
শিরোনাম
  •  

দেশের ইতিহাসে সবচেয়ে চমৎকার নির্বাচন: সেনাপ্রধান

         
দেশের ইতিহাসে সবচেয়ে চমৎকার নির্বাচন: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের পুরো দায়িত্ব আপনাদের ওপরই ছিল।”

তিনি আরও বলেন, সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব, আর সাম্প্রতিক নির্বাচন তারই প্রমাণ।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন, নির্বাচন হবে না। কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়।”

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট ফরমেশনকে জানালে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হবে।

তিনি আরও জানান, দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে প্রশাসনের পাশে থাকতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ