ATN
শিরোনাম
  •  

টাকা অপচয় করে মেগা প্রকল্প নয়: সেতুমন্ত্রী

         
টাকা অপচয় করে মেগা প্রকল্প নয়: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

যথাযথ যাচাই-বাছাই ছাড়া বড় মেগা প্রকল্প নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না সরকার-এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “বিগত সরকারের মতো না ভেবে বড় প্রকল্প হাতে নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই। প্রকল্পের সুফল কেবল কাগজে-কলমে নয়, বাস্তবেও জনগণের কাছে পৌঁছাতে হবে।”

তিনি আরও বলেন, যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের করের টাকার যথাযথ ব্যবহারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে-বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি। কাজের মাধ্যমে এই ধারণা বদলাতে হবে।”

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পটি ঢাকার যানজট নিরসন এবং পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ