ATN
শিরোনাম
  •  

বিদেশ সফরে কড়াকড়ি, ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক অতিরিক্ত সচিবদের জন্য

         
বিদেশ সফরে কড়াকড়ি, ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক অতিরিক্ত সচিবদের জন্য

বিদেশ সফরে কড়াকড়ি, ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক অতিরিক্ত সচিবদের জন্য

সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে অতিরিক্ত সচিব এবং সমপর্যায়ের কর্মকর্তারা বিদেশ সফরে বিমানে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমমানের সকল কর্মকর্তা এই নিয়মের আওতাভুক্ত হবেন।

এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা অর্থ বিভাগের অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ বিদেশ সফরের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধার বিধান ছিল। নতুন আদেশের মাধ্যমে সেই বিধানে পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের চিঠির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটিতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ