এমিরেটসে আজ আর্সেনাল-আতলেতিকোর ফাইনালে যাওয়ার লড়াই
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। মাদ্রিদে প্রথম লেগটা ড্র হয়েছে ১-১ গোলে।
দুই দলই তাদের লিগে শেষ ম্যাচে জিতেছে। সেই জয়ই আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদকে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে ইতিহাস আজ আর্সেনালের পক্ষেই- শেষ দেখায় এমিরেটসে আতলেতিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল গানাররা।
ম্যাচের আগে মিকেল আর্তেতাকে আরও বেশি স্বস্তি দিচ্ছে বুকায়ো সাকার প্রত্যাবর্তন। চোট সারিয়ে ফেরার ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে গোল করে ও করিয়ে নজর কেড়ে নিয়েছিলেন সাকা।
সমানভাবে প্রস্তুত আতলেতিকো মাদ্রিদও। সিমিওনের দলের শক্তির জায়গা সবসময়ই তাদের সংগঠিত ডিফেন্স আর দ্রুত কাউন্টার অ্যাটাক। আঁতোয়ান গ্রিজমান, হুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সরলথের সামলে ভালোই পরীক্ষা দিতে হবে আর্সেনালের রক্ষণভাগকে।
সব মিলিয়ে, এমিরেটসে আজ হতে যাচ্ছে ট্যাকটিক্যাল লড়াইয়ে ভরা এক জমজমাট ম্যাচ।
রিপোর্ট : ই/মা. হা