ATN
শিরোনাম
  •  

চীনের হুনানে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২১

         
চীনের হুনানে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২১

চীনের হুনানে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২১

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন।

মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার বিকেলে চাংশা শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, কারখানার দুটি ব্ল্যাক পাউডার গুদাম অতিরিক্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য তিনটি রোবটও ব্যবহার করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ