বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি কমে ২ লাখ ৪০ হাজার টাকায় নেমে এসেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। একই দিন সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে।
স্বর্ণের নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা হয়েছে।
গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব স্বর্ণের সোনার দাম ঊর্ধ্বমুখী হয়। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৫০০ ডলার নেমে এসেছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স