ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ হামলার শিকার হলে, ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ফক্স নিউজের এক অনুষ্ঠানে সোমবার ট্রাম্প বলেন, আগের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে অনেক উন্নত অস্ত্র ও গোলাবারুদ আছে। বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আধুনিক সরঞ্জামে ঠাসা। প্রয়োজনে এসবের সবটুকুই ব্যবহার করতে পারেন এবং করবেন বলে হুঁশিয়ারি দেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ৭টি ইরানি দ্রুতগামী নৌকা’র ওপর হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
এদিকে সোমবার এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেখেন, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা এগিয়ে চলেছে। একই সাথে তিনি যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে বিনষ্টকারীদের দ্বারা সৃষ্ট চোরাবালিতে জড়িয়ে না পড়ার জন্য সতর্ক করেছেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রভাবশালী কয়েকটি পশ্চিমা দেশ।
রিপোর্ট : সা. সি/মা. হা