ATN
শিরোনাম
  •  

নির্বাচনের পথে হাঁটছে বিসিবি

         
নির্বাচনের পথে হাঁটছে বিসিবি

নির্বাচনের পথে হাঁটছে বিসিবি

আসন্ন বোর্ড নির্বাচনকে প্রধান লক্ষ্য করে অ্যাড-হক কমিটির তৃতীয় সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরবর্তী বিসিবি নির্বাচন তদারকির জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন প্রতিনিধি থাকবেন, সঙ্গে বিসিবি মনোনীত দুইজন সদস্য।

বোর্ড জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত অ্যাডহক কমিটিগুলো তাৎক্ষণিক বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এছাড়া, দুই বছরের জন্য বোর্ড কোকা-কোলা বাংলাদেশকে বিসিবির আনুষ্ঠানিক ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ