ভিড় ঠেলে দুর্ঘটনাস্থলে গেলেন মা, ছেলের লাশ দেখে অজ্ঞান
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার পর কৌতূহলবশত দুর্ঘটনাস্থলে মানুষের ভিড় ঠেলে মরদেহ দেখতে যান এক নারী। কাছে গিয়ে দেখেন সড়কে পড়ে আছে তার ছেলের রক্তাক্ত মরদেহ। তা দেখে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন ওই মা।
আজ সোমবার দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (১৮)। তিনি লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম ও রুনিফা বেগম দম্পতির ছেলে।
পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে আশরাফুল ইসলাম মাকে মোটরসাইকেলে নিয়ে লালপুরের ত্রিমোহনীতে যান। সেখানে মাকে নামিয়ে দিয়ে পেট্রল নেওয়ার জন্য ১০০ মিটার দূরে লালপুর ফিলিং স্টেশনের দিকে রওনা হন। ফিলিং স্টেশনে ঢোকার আগমুহূর্তে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনা ঘটতে দেখে তাৎক্ষণিক সেখানে শত শত মানুষ ভিড় করেন। ট্রাকচাপায় এক তরুণ মারা গেছেন এমন খবর রুনিফা বেগমও জানতে পারেন। কৌতূহলবশত তিনি দুর্ঘটনাস্থলে যান। মানুষের ভিড় ঠেলে দেখতে পান তার ছেলে আশরাফুলের রক্তাক্ত মরদেহ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় এনেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি