পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পথে বিজেপি, মোদির বার্তা—‘পদ্মফুল ফুটেছে’
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে আজ ভোটগণনা চলছে।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৮২টি আসনে, যা তাদের আগের নির্বাচনে জেতা আসনের তুলনায় ১৩২টি কম।
এমন বড় ব্যবধানে এগিয়ে থাকার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ‘পদ্মফুল ফুটেছে’ এবং জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সুশাসন নিশ্চিত করবে বিজেপি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। জনগণের জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।’
তিনি আরও বলেন, ‘জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব ম্যান্ডেট দিয়েছে। আমরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। এমন একটি সরকার গঠন করা হবে, যা সমাজের সব স্তরের মানুষের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে।’
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো বড় জয় পাওয়ার আশা প্রকাশ করেছিল। তবে বর্তমান ফলাফলের ধারা ইঙ্গিত দিচ্ছে, বিজেপিই অধিকাংশ ভোটারের সমর্থন পেয়েছে।
এর ফলে মমতা ব্যানার্জী দীর্ঘ প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটতে ঘটতে যাচ্ছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স