ATN
শিরোনাম
  •  

দেশের সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে: পরিবহনমন্ত্রী

         
দেশের সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে: পরিবহনমন্ত্রী

দেশের সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে: পরিবহনমন্ত্রী

জাতীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল এবং নৌপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এ কার্য-অধিবেশন হয়।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসতে। এরপরে আঞ্চলিক মহাসড়ক, তারপর জেলা মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, হাইওয়েতে থ্রি হুইলার (তিন চাকার) চলাচল ঠেকানোর প্রচেষ্টা আছে। কিন্তু আমাদের হাইওয়েতে এসব বাহন উঠে আসার সুযোগ যেহেতু রয়েছে, যার ফলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আগের যেকোনো সময়ের চেয়ে এটা একটু বেশি নিয়ন্ত্রণ করা গেছে। এটাকে কীভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়, সেই ব্যবস্থাগুলো নিয়ে কথা হয়েছে। আশা করি, থ্রি হুইলার বাহন পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ হবে।

মন্ত্রী বলেন, রাস্তার প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে, প্রয়োজনও আছে। এই দুই মাসে সংসদ সদস্যরা যে ডিও লেটার (সুপারিশপত্র) দিয়েছেন, তাতে রাস্তা প্রশস্ত করতে ৩ লাখ কোটি টাকা লাগবে। বাজেটে পাওয়া যাবে সর্বোচ্চ ৪০ হাজার কোটি টাকা, এর আগের বাজেটের অভিজ্ঞতা থেকে বলছি। ফলে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষভাবে, অগ্রাধিকারের ভিত্তিতে সরকার প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ