পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা যায়। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এ সময় তিনি আরও জানান, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। পরিবারের সদস্যরা জানান, মরদেহটি জামালপুরে গ্রামের বাড়িতে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীতে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং কয়েকদিন পর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
এ ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
নিহত লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস