ATN
শিরোনাম
  •  

পশ্চিমবঙ্গ ভোটে এগিয়ে বিজেপি, চাপে তৃণমূল

         
পশ্চিমবঙ্গ ভোটে এগিয়ে বিজেপি, চাপে তৃণমূল

এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলাকালে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অর্ধেকের বেশি ফলাফল প্রকাশের পর এমন চিত্র দেখা যাচ্ছে।

২৯৪ আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি ১৭৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১১৩ আসনে এগিয়ে আছে। ফলে টানা প্রায় দেড় দশক ক্ষমতায় থাকার পর এবার চাপে পড়েছে তৃণমূল।

নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে লড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি, যেখানে অন্যতম মুখ হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী—যিনি একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্টও প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূল থেকে বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবির, যিনি নতুন একটি দল গঠন করে আলোচনায় এসেছেন।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে ফলতা আসনে, পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

ভোট গণনা শেষ হলে পশ্চিমবঙ্গের আগামী রাজনৈতিক চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি


পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ