পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোট ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের এ অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার প্রয়োজন মনে করলে কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মকর্তাকে অবসরে পাঠাতে পারে।
অবসরে পাঠানোদের মধ্যে ডিআইজি পদমর্যাদার উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন-মফিজ উদ্দিন আহম্মেদ, ইমতিয়াজ আহমেদ, হাবিবুর রহমান, সালেহ্ মোহাম্মদ তানভীর, মো. হারুন-অর-রশীদ, এস এম আক্তারুজ্জামান, মো. হায়দার আলী খান, মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া, রুহুল আমিন, রফিকুল হাসান গনি, মো. মিজানুর রহমান, মো. আব্দুল আজিজ, কাজী জিয়া উদ্দিন, গোলাম রউফ খান, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এবং রখফার সুলতানা খানম। এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবসরে যাওয়া এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা পাবেন।
এ নিয়ে গত দুই মাসে মোট ৩৫ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এর আগে ৯ মার্চ পাঁচজন এবং ২২ এপ্রিল আরও ১৩ জন কর্মকর্তাকে একইভাবে অবসরে পাঠানো হয়েছিল।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস