দেশের প্রতিটি উপজেলায় আলাদা মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি কাওমি মাদ্রাসার সনদের জন্য নীতিমালা, প্রয়োজন সংখ্যক শিক্ষক নিয়োগসহ শিক্ষা খাতের সমস্যা উওরণ নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার বিকেলে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে মন্ত্রী বলেন, ‘ডিসিরা শিক্ষাপ্রতিষ্ঠানের খেলাধুলার মাঠ না থাকা, পরীক্ষার হলের অপ্রতুলতা নিয়ে কথা বলেছেন। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব।’
ডিসি সম্মেলনে নির্ধারিত সেশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা ও তা উত্তরণে পরিকল্পনা-সুপারিশ উঠে এসেছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘উনারা (ডিসি) প্ল্যান দিয়েছেন, জিপিএ-৫ পাওয়ার জন্য গার্ডিয়ান (অভিভাবক) এবং স্টুডেন্ট (শিক্ষার্থী) সকলেই অস্থির হয়ে থাকে; এখান থেকে বেরিয়ে আসা যায় কি না? ক্লাসরুমে হোয়াইট বোর্ড দেওয়া হয়েছে, দুই ফিট বাই তিন ফিট। একটি কলমের দাম ৬০ টাকা, যেখানে ২০ টাকায় এক বক্স চক পাওয়া যেত। এই ৬০ টাকা সেভ করার জন্য অনেকেই ক্লাসরুমে তেমন লেখে না। তাহলে কি আমরা ব্ল্যাকবোর্ডে যেতে পারি না? ডিপেন্ডস। কখনো আমরা পেছনে যাচ্ছি, কখনো আমরা সামনে যাচ্ছি; উনারা যা দেখছেন তাই আমাদেরকে বলেছেন।’
ডিসিরা শিক্ষাকে আনন্দঘন করার সুপারিশ করেছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘উনারা বলেছেন যে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এজেন্ডার মধ্যে রেখেছেন।’
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস