ATN
শিরোনাম
  •  

এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাস সামান্য বেড়েছে

         
এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাস সামান্য বেড়েছে

এলপিজি সিলিন্ডারে

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত থাকবে।

এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

অন্যদিকে, মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের চেয়ে ২ পয়সা বেশি।

গত মাসে অটোগ্যাসের দামও দুইবার সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে তা ৮৯ টাকা ৫০ পয়সায় উন্নীত করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ