বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল।
আজ রোববার (০৩ মে)সকালে ঢাকায় পা রাখেন শান মাসুদের দল।
১৬ সদস্যের দলের বাবর আজমকে ছাড়াই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
আজ রোববার (৩ মে) সকালে প্রথম ভাগে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে পিএসএলের ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলবে পাকিস্তান। আগামী ৮ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। তারুণ্যনির্ভর দল নিয়েই ঢাকায় পা রেখেছেন পাকিস্তান কোচ সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
এই দলে আছেন টেস্টে অভিষেক না হওয়া চার ক্রিকেটার বাঁহাতি ওপেনার আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস, পেস-বোলিং অলরাউন্ডার এমাদ বাট এবং উইকেটকিপার-ব্যাটসম্যান গাজী ঘোরি।
রিপোর্ট : এএটিএন নিউজ/মা. হা