আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকা-সহ দেশের চার বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
রবিবার (৩ মে) আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সোমবার (৪ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন এলাকায় একই ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (৫ মে) ও বুধবার (৬ মে) একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে বুধবার থেকে কিছু এলাকায় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) কিছুটা বৃষ্টিপাত থাকলেও সপ্তাহের শেষ দিকে অর্থাৎ আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স