লিওনেল মেসির জন্য রাতটি ছিল বিশেষ। ইন্টার মায়ামির জার্সিতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে গোলও করেন তিনি, তবে শেষ পর্যন্ত হতাশায় শেষ হয় তার স্মরণীয় রাত।
শনিবার নিজেদের নতুন ‘নু স্টেডিয়ামে’ প্রথম জয় পেতে মাঠে নামে ইন্টার মায়ামি। শুরুটা ছিল একেবারে দাপুটে। ম্যাচের মাত্র ৪ মিনিটে ইয়ান ফ্রে গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ মিনিটে টেলাস্কো সেগোভিয়া ব্যবধান দ্বিগুণ করেন।
৩৩ মিনিটে দেখা মেলে মেসির জাদু। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন তিনি, যা ম্যাচে মায়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়।
তবে এই লিড ধরে রাখতে ব্যর্থ হয় মায়ামি। ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অরল্যান্ডো সিটি। তাদের হয়ে মার্টিন ওজেদা ৩৯ মিনিটে প্রথম গোল করেন। ৬৮ মিনিটে আবারও গোল করে ব্যবধান কমান তিনি। এরপর ৭৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান ওজেদা।
ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়ে রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে টাইরেস স্পাইসার গোল করলে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় পায় অরল্যান্ডো সিটি।
ফলে মেসির শততম ম্যাচে গোল থাকলেও জয় পায়নি ইন্টার মায়ামি, বরং মৌসুমে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পায় দলটি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স