বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছেছে।
রবিবার (৩ মে) সকালে দলের প্রথম অংশ ঢাকায় অবতরণ করে। তবে পিএসএলের ফাইনাল থাকায় দলের বাকি সদস্যরা পরবর্তীতে যোগ দেবেন।
এই সফরে পাকিস্তান দল স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের সুযোগ দিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান মাসুদ।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এবারের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন চার ক্রিকেটার—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
পাকিস্তান টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স