ATN
শিরোনাম
  •  

শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

         
শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ চলার সময় মসজিদে স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন ইমামতি করছিলেন। তিনি সিজদায় থাকা অবস্থায় হঠাৎ জসিম মিয়া মসজিদে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়ই একই এলাকার বাসিন্দা। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ