পশ্চিমবঙ্গের ফলতা আসনের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে ভারতের নির্বাচন কমিশন।
শনিবার (২ মে) মধ্যরাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন কমিশন জানায়, গত ২৯ এপ্রিল ওই আসনের একাধিক ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম ও নির্বাচনী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় পুরো কেন্দ্রের ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের কারণে সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯৪টির পরিবর্তে ১৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হবে।
কমিশন আরও জানায়, ফলতা আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৮৫টি বুথে ভোট নেওয়া হবে।
পুনর্নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৪ মে।
এদিকে, ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স