ATN
শিরোনাম
  •  

দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

         
দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

দিল্লির বিবেক বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

রবিবার (৩ মে) ভোর প্রায় ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, ভবনের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং উপরের তলা থেকে ধোঁয়া বের হচ্ছে।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে তল্লাশি অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সব মরদেহ দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ