যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
জানা গেছে, দুবাই হয়ে মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি দেশে পৌঁছাবে।
মরদেহ দেশে পাঠানোর সার্বিক কার্যক্রম তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন এবং কনসাল থোইং।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় পুলিশ বিভাগের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের স্বজন, কনসাল জেনারেল, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অন্যদিকে, একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করেছে।
এরপর পরিবারের সম্মতি নিয়ে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করে এবং পিনেলাস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারের কাছে মরদেহটি একই ফিউনারেল হোমে হস্তান্তরের অনুরোধ জানায়।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানিয়েছেন, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স