ATN
শিরোনাম
  •  

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

         
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় পিক আপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই পিক আপের যাত্রী ছিলেন। কাঁঠাল বোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।

আজ রোববার সকাল ৬ টার দিকে দক্ষিণ সুরমার তেলি বাজার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বলেন, ‘আজ সকালে সিলেট থেকে পিক আপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। এছাড়া আরও কয়েকজনের অবস্থা গুরুতর, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর থেকে পিকআপ ও ট্রাকের চালক দুজনেই পলাতক রয়েছে। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।’

রিপোর্ট : এএটিএন নিউজ/মা. হা

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ