ATN
শিরোনাম
  •  

ওসাসুনাকে হারিয়ে লা লিগার শিরোপা পথে এক পা এগিয়ে কাতালানরা

         
ওসাসুনাকে হারিয়ে লা লিগার শিরোপা পথে এক পা এগিয়ে কাতালানরা

ওসাসুনাকে হারিয়ে লা লিগার শিরোপা পথে এক পা এগিয়ে কাতালানরা

রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেসের শেষ দিকের গোলে লিগ শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেলো বার্সেলোনা। লা লিগায় রাতের ম্যাচে ২-১ গোলে ওসাসুনাকে হারিয়েছে কাতালানরা। আর এতেই লা লিগার শিরোপা পথে এক পা এগিয়ে রাখলো কাতালানরা।

এল সাদারে, শুরু থেকেই দুর্দান্ত খেলে ওসাসুনা। কঠিন প্রতিপক্ষ বার্সেলোনার আক্রমণ সামলে নিয়ে প্রতি আক্রমণেও উঠেছে স্বাগতিকরা। ফলে প্রথমার্ধ ছিলো গোলশুন্য। ইনজুরিরর কারণে ম্যাচে ছিলেন না লামিন ইয়ামাল, তার অভাব খানিকটা হলেও বোধ করেছেন কোচ হান্সি ফ্লিক।

দ্বিতীয়ার্ধেও সমান তালে কাতালানদের প্রতিহত করেছে ওসাসুনার রক্ষণভাগ। তবে ৮১ মিনিটে দারুণ এক গোলে বার্সাকে লিড এনে দেন লেভানডোভস্কি। এর ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। দুই মিনিট পর রাউল গার্সিয়া ওসাসুনার হয়ে ব্যবধান কমান। মাত্র ৭ মিনিটে রোমাঞ্চ ছড়িয়ে মাঠ ছেড়েছে বার্সা। চার ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে তারা।

রিপোর্ট : কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ