যুদ্ধ বন্ধে ১৪ দফা প্রস্তাব ইরানের, সংশয় যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, নতুন প্রস্তাবে ১৪টি শর্ত দিয়েছে তেহরান।
ইতোমধ্যে এসব শর্তের কিছু অংশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম শর্ত হলো—ইরানের আশপাশের দেশগুলো থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে হবে।
ইরানের ১৪ দফা প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, এই প্রস্তাব থেকে ইতিবাচক কোনো ফল পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বার্তাসংস্থাটি আরও জানায়, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরানের মতে, সংশ্লিষ্ট ইস্যুগুলো ৩০ দিনের মধ্যেই সমাধান সম্ভব। তাই তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ওপর জোর দিয়েছে।
তাসনিম নিউজ জানিয়েছে, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দেয়। এর জবাবে ইরান ১৪ দফার প্রস্তাব তুলে ধরে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে এবং ইরানের পার্শ্ববর্তী দেশগুলো থেকে তাদের সেনা সরিয়ে নিতে হবে।
এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আমাদের এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের—তারা কূটনৈতিক পথে এগোবে, নাকি সহিংসতার পথ বেছে নেবে।
সূত্র: তাসনিম নিউজ
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স