ATN
শিরোনাম
  •  

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এনসিপিতে ২ শতাধিক নেতাকর্মীর যোগদান

         
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এনসিপিতে ২ শতাধিক নেতাকর্মীর যোগদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এনসিপিতে ২ শতাধিক নেতাকর্মীর যোগদান

জাতীয় যুবশক্তির জেষ্ঠ্য সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয়ক ইউসুফ হোসাইনের হাত ধরে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

আজ শনিবার সকাল ১০টায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, গণ অধিকার পরিষদ ও বিভিন্ন পেশার প্রায় ২ শতাধিক নেতাকর্মী এনসিপির রাজনীতির ছায়ায় আসেন।

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এসময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় জেষ্ঠ্য সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত ও উপজেলা এনসিপির সমন্বয়ক ইউসুফ হোসাইন নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপির সভাপতি জুবায়ের সর্দার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের আহমেদ তানভীর, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানসহ রূপগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।

যোগদান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের জেলা সহ সভাপতি, শিক্ষাবিষয়ক সম্পাদক, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এএটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ